সালমান খানের নতুন চলচ্চিত্র “আনতিম”

বছরের শেষের দিকে এবার নতুন লুকে ছোট বোনের জামাই আইয়ুশের সাথে “ আনতিম “ ছবিতে দেখা যাবে সালমান খান কে ।

ছবিটির ট্রেইলার বের হয়েছে চার দিন আগে, ইতিমধ্যেই ট্রেইলারটি ইউটিউবে একুশ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। 

ছবিটি মুক্তি পাবে এই বছরের নভেম্বরের ২৬ তারিখে ।ছবিটি থিয়েটারে দেখানো হবে।

ছবিটিতে সালমান খান কে পুলিশের চরিত্রে দেখা যাবে। আইয়ুশকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। ছবিটিকে আইয়ুশের বলিউডে নিজের জায়গা বানানোর কথা বলছেন অনেকে ।

সালমান খান নিজের ক্যারিয়ারে অনেককেই সুযোগ দিয়েছেন বলিউডে নিজের সাথে কাজ করতে । এবার দেখার বিষয় নিজের বোনের জামাই এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা।