নতুন ফেসবুক প্রোটেক্ট ফিচার চালু না করলে ২৮ অক্টোবর অ্যাকাউন্ট লক হয়ে যাবে

How to on Facebook protect

নতুন ফেসবুক প্রোটেক্ট ফিচার চালু না করলে ২৮ অক্টোবর অ্যাকাউন্ট লক হয়ে যাবে।  অনেকেই এই বার্তা পেয়েছেন। আবার অনেকে জানিয়েছেন কোনো বার্তা পাননি।

বার্তা দেখে কেউ কেউ দ্বিধায়, এটা কোন ধরনের স্প্যাম কিংবা ভাইরাস কিনা। কেউ এরমধ্যেই ফিচারটি অন করেছেন। এবিষয়ে কেউ ইমেইলে নোটিফিকেশনও পেয়েছেন আবার কেউ কোনো কিছুই পাননি।

ফেসবুক প্রোটেক্ট : বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক একটি নতুন ফিচার তৈরি করেছে যার নাম দেয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়।

তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে। 

ফেসবুক এমন নোটিফিকেশন পাঠানোর ব্যাখ্যা: ফেসবুকে নতুন এই ফিচারটি চালু করতে গেলে ব্যাখ্যার কথা জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। সেখানে যে বার্তাটি দেয়া হচ্ছে সেটি হচ্ছে, "আপনার অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। আপনার অ্যাকাউন্টের মতো সব অ্যাকাউন্টের রক্ষায় এই নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে ফেসবুক।"

ফেসবুক প্রোটেক্ট চালু থাকা দরকার কেন :  হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। এ ধরণের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই ইন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

ফিচারটি কিভাবে চালু করবেন : ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয় যে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পারবেন।

যারা এর আওতায় পড়বেন তারা ফেসবুকের সেটিংসে 'ফেসবুক প্রোটেক্ট' নামে অপশন পাবেন। সেখান থেকে ফেসবুক প্রোটেক্ট অপশন অন করা যাবে।

মোবাইল থেকে ফিচারটি যেভাবে অন করবেন👇


শেষ ছবিটি ফিচার অন করার পর তোলা।