বাংলাদেশে চালু হচ্ছে পেপ্যাল

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল। 


 ডিসেম্বর নাগাদ এ পেমেন্ট সিস্টেম চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।